February 25, 2026

  • Home
  • All
  • ধর্ম সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া
Image

ধর্ম সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া

ডেস্ক রিপোর্টঃ

ধর্ম সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৬) ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্ম বিষয়ক মন্ত্রী সিনেটর ড. জুলকিফলি হাসানের ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে সম্মত হন তাঁরা।

ধর্ম বিষয়ক মন্ত্রী কায়কোবাদ হজ ব্যবস্থাপনা, যাকাত প্রশাসন এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পারস্পরিক অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি হজ কার্যক্রম পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, যাকাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

পারস্পরিক সম্মান ও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে আগামীতে দুই দেশের মধ্যে ধর্ম বিষয়ক ক্ষেত্রে সহযোগিতা আরো সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া, সমসাময়িক প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে ধর্মীয় শিক্ষাকে আরো কার্যকর ও সময়োপযোগী করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

Related Posts

পারস্পরিক স্বার্থে আলজেরিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় হবে: আলজেরিয়ার রাষ্ট্রদূত

পারস্পরিক স্বার্থে আলজেরিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় হবে: আলজেরিয়ার রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্ক: ঢাকার গণতান্ত্রিক প্রজাতন্ত্রের আলজেরিয়া দূতাবাস, বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের সাথে যৌথভাবে বাংলাদেশের বিভিন্ন খাতের বিশিষ্ট অতিথিদের একত্রিত…

Feb 26, 2026
ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আধুনিকায়নে যৌথ সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইউএইর মতবিনিময় অনুষ্ঠিত

ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আধুনিকায়নে যৌথ সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইউএইর মতবিনিময় অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ…

Feb 25, 2026
বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঐকমত্য

বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঐকমত্য

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬)…

Feb 25, 2026
Scroll to Top