ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রীর নিরঙ্কুশ বিজয় এবং বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার প্রশংসা করেন। উভয় নেতা পারস্পরিক সম্মান, অভিন্ন স্বার্থ ও জনগণের কল্যাণের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে একমত হন।




