March 10, 2026

  • Home
  • All
  • নয়াদিল্লিতে বিক্ষোভ নিয়ে ভারতের প্রেস নোট প্রত্যাখ্যান করলো ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা
Image

নয়াদিল্লিতে বিক্ষোভ নিয়ে ভারতের প্রেস নোট প্রত্যাখ্যান করলো ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

নয়াদিল্লিতে বাংলাদেশ  হাইকমিশনের কাছে সংঘটিত কথিত বিক্ষোভ নিয়ে ভারতের প্রকাশিত একটি প্রেস নোট দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। একই সঙ্গে কূটনৈতিকভাবে অত্যন্ত সুরক্ষিত এলাকায় কীভাবে বিক্ষোভকারীরা প্রবেশ করতে পারল, তা নিয়ে গুরুতর নিরাপত্তা ঘাটতির প্রশ্ন তুলেছে ঢাকা।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ রবিবার (২১ ডিসেম্বর, ২০২৫) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘ভারতের ওই প্রেস নোটের বিষয়টি আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এটি খুবই সাধারণ ঘটনা, অথচ বাস্তবে তা নয়। আমাদের মিশন কূটনৈতিক এলাকার একেবারে ভেতরে অবস্থিত, কোনোভাবেই প্রান্তিক এলাকায় নয়।’

তিনি বলেন, ভারতের প্রেস নোটে বিষয়টি অতিসরলীকরণ করা হয়েছে, অথচ নয়াদিল্লিতে বাংলাদেশ মিশন একটি অত্যন্ত  সংবেদনশীল ও সম্পূর্ণ সুরক্ষিত কূটনৈতিক অঞ্চলের গভীরে অবস্থিত।

পররাষ্ট্র উপদেষ্টা প্রশ্ন তোলেন, কীভাবে ২৫ থেকে ৩০ জনের একটি দল, যাদের একটি উগ্র হিন্দু সংগঠনের সদস্য হিসেবে বর্ণনা করা হচ্ছে, এমন সংবেদনশীল এলাকায় প্রবেশ করতে সক্ষম হলো। তিনি বলেন, স্বাভাবিক পরিস্থিতিতে অনুমতি ছাড়া সেখানে পৌঁছানো সম্ভব হওয়ার কথা নয়।

Related Posts

বাংলাদেশের কৃষিখাতে বাজার সম্প্রসারণে সহায়তা করবে জাতিসংঘের FAO

বাংলাদেশের কৃষিখাতে বাজার সম্প্রসারণে সহায়তা করবে জাতিসংঘের FAO

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সোমবার (৯ মার্চ, ২০২৬) সচিবালয়ে তাঁর…

Mar 10, 2026
বাংলাদেশের লজিস্টিকস ও রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

বাংলাদেশের লজিস্টিকস ও রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি সোমবার (৯ মার্চ ২০২৬) নৌপরিবহন, রেলপথ এবং সড়ক পরিবহন ও…

Mar 10, 2026
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার…

Mar 9, 2026
Scroll to Top