March 6, 2026

  • Home
  • All
  • নয় দিনের সরকারি সফরে পাকিস্তান গেলেন স্বরাষ্ট্র সচিব
Image

নয় দিনের সরকারি সফরে পাকিস্তান গেলেন স্বরাষ্ট্র সচিব

দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করতে নয় দিনের সরকারি সফরে পাকিস্তান গিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে পৌঁছলে তাঁকে পাকিস্তানের ফেডারেল সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব জনাব দাউদ মুহাম্মদ বারেচ (Dawood Muhammad Bareach) এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মোঃ ইকবাল হোসেন খান বিমানবন্দরে স্বাগত জানান।

সফরে বাংলাদেশ ও পাকিস্তান দু’দেশের মধ্যে মাদক ও সন্ত্রাস দমন, পুলিশ প্রশিক্ষণে দু’দেশের পুলিশ একাডেমির পারস্পরিক সহযোগিতা, রোহিঙ্গা বিষয়ে উভয় দেশের সহাবস্থান নিয়ে আলোচনা করা হবে। তাছাড়া এ সফরে দু’দেশের মধ্যকার “Combating Illicit Trafficking and Abuse of Narcotic Drugs, Psychotropic Substances and their Precursors” শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

সফরে স্বরাষ্ট্র সচিব পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ ও বাংলাদেশ মিশন, করাচীতে ই-পাসপোর্ট সার্ভিস উদ্বোধন করবেন। তাছাড়া তিনি পাকিস্তানে বাস্তবায়িত সেইফ সিটি প্রকল্প, পাকিস্তান পুলিশ একাডেমি এবং Directorate General of Immigration and Passports (ডিজিআইপি) পরিদর্শন করবেন।

সফর শেষে সিনিয়র সচিব আগামী ২৬ সেপ্টেম্বর দেশে প্রত্যাবর্তন করবেন।

দু’দেশের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা যাচ্ছে।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top