February 4, 2026

  • Home
  • All
  • নারী-পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া দেশ গড়া সম্ভব নয়: তারেক রহমান
Image

নারী-পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া দেশ গড়া সম্ভব নয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে দেশের মা-বোনদের তুচ্ছতাচ্ছিল্য করছে এবং তাদের ঘরে বন্দি করে রাখার মানসিকতা লালন করছে। তিনি বলেন, দেশ গড়তে হলে নারী ও পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে—এর কোনো বিকল্প নেই।

সোমবার (২ ফেব্রুয়ারি) যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান অভিযোগ করেন, একটি দলের প্রধান বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমতায় গেলে নারীদের কীভাবে দেখবেন—সে বিষয়ে বক্তব্য দিয়েছেন। অথচ সেই একই নেতা কর্মজীবী নারীদের নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি বলেন, যে দল নারীদের সম্মান দিতে জানে না, তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের কল্যাণে কিছু দিতে পারবে না।

তিনি আরও বলেন, জনগণের সামনে ‘অ্যাকাউন্ট হ্যাক’-এর মতো জলজ্যান্ত মিথ্যা প্রচার করে একটি দল বিভ্রান্তি ছড়াচ্ছে।

নারী শিক্ষায় বিএনপির অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষা বিনামূল্যে করে নারী শিক্ষার পথ সুগম করেছিলেন। আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের মা-বোনদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, বিগত সরকারের আমলে যেমন ডামি নির্বাচন ও রাতের ভোটের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক তেমনি একটি দল আবারও নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে। ভোট গণনার নামে কেউ কোনো অনৈতিক সুযোগ নিতে চাইলে জনগণকে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি।

ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের পুরোহিতদের রাষ্ট্রীয় সম্মানী দেওয়া হবে। তিনি বলেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান—সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপি দেশ গড়তে চায়।

উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে যশোর অঞ্চলের ফুল বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে এবং এ এলাকার চিনি শিল্পগুলো পুনরায় চালুর ব্যবস্থা করা হবে।

Related Posts

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালস (এফআইসিএসি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালস (এফআইসিএসি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এড্যুকেশন ডেস্কঃ ব্র্যাক ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালস (এফআইসিএসি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির…

Feb 3, 2026
ঢাকা ফিরে আসা চেভেনিং এবং কমনওয়েলথ স্কলারদের স্বাগত জানিয়েছে ব্রিটিশ হাই কমিশন

ঢাকা ফিরে আসা চেভেনিং এবং কমনওয়েলথ স্কলারদের স্বাগত জানিয়েছে ব্রিটিশ হাই কমিশন

ডিপ্লোম্যাটিক ডেস্ক: ব্রিটিশ হাই কমিশন ঢাকা সম্প্রতি যুক্তরাজ্যে স্নাতকোত্তর পড়াশোনা সম্পন্ন করা বাংলাদেশী চেভেনিং এবং কমনওয়েলথ স্কলারদের জন্য…

Feb 3, 2026
প্রবাসী ভোটারদের ভোট ও সহযোগিতা কামনা করলেন ফেনী-১ আসনের বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু

প্রবাসী ভোটারদের ভোট ও সহযোগিতা কামনা করলেন ফেনী-১ আসনের বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু

নিজস্ব প্রতিবেদকঃ ফেনী-১ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনু প্রবাসী বাংলাদেশি…

Feb 3, 2026
Scroll to Top