February 28, 2026

  • Home
  • All
  • নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
Image

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক-এ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি, ২০২৬) যথাযোগ্য মর্যাদায় ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’ পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪-এর গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক তাঁর বক্তব্যে ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’-এর ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, মূলত ৫২’র ভাষা আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভিত্তি রচিত হয়, যা পূর্ণতা পায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। তিনি ৫২’র মহান ভাষা আন্দোলন ও ৭১-এর স্বাধীনতা যুদ্ধে সকল শহিদ, শহিদ বুদ্ধিজীবী এবং ২০২৪-এর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি বলেন, একজন ব্যক্তির বুদ্ধিবৃত্তিক, মানসিক, সাংস্কৃতিক এবং সামাজিক দক্ষতার সঠিক চর্চা তার মাতৃভাষার মাধ্যমে বিকশিত হয়। তাই নিজের মাতৃভাষা লেখা ও ব্যবহার করার অধিকার প্রত্যেক ব্যক্তির জন্য অপরিহার্য। ২১শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল চেতনা হলো পৃথিবীর সকল ভাষা ও সংস্কৃতির নিজস্বতা রক্ষার অধিকার প্রতিষ্ঠা করা।

কনসাল জেনারেল আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের ভাষাভিত্তিক অধিকার সমুন্নত রাখবে।

উন্মুক্ত আলোচনায় নিউইয়র্কস্থ বীর মুক্তিযোদ্ধাগণ এবং কমিউনিটির নেতৃবৃন্দ তাদের অনুভূতি ব্যক্ত করেন। এসময় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, নতুন প্রজন্ম ও কমিউনিটি সদস্যসহ অতিথিরা উপস্থিত ছিলেন।

Related Posts

বাংলাদেশের দক্ষ জনবল নিতে আগ্রহী কাওয়াসাকি চেম্বার

বাংলাদেশের দক্ষ জনবল নিতে আগ্রহী কাওয়াসাকি চেম্বার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে কাওয়াসাকি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধিদল মান্যবর রাষ্ট্রদূত মোঃ দাউদ আলীর…

Feb 28, 2026
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আলজেরিয়ার রাষ্ট্রপতি

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আলজেরিয়ার রাষ্ট্রপতি

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ গণগণতান্ত্রিক প্রজাতন্ত্র আলজেরিয়ার রাষ্ট্রপতি মহামান্য আব্দুল মাজিদ তেব্বুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন…

Feb 28, 2026
ওআইসি বৈঠকের ফাঁকে পাঁচটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে সাইডলাইন বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

ওআইসি বৈঠকের ফাঁকে পাঁচটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে সাইডলাইন বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্ক: শুক্রবার (২৭ ফেব্রুয়ারি, ২০২৬) সকালে জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এর ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার ফাঁকে…

Feb 27, 2026
Scroll to Top