May 23, 2026

  • Home
  • All
  • নিউজিল্যান্ডের সঙ্গে কারিগরি ও কৌশলগত সহযোগিতা বাড়াতে আগ্রহী নিউজিল্যান্ড সরকার: নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইন
Image

নিউজিল্যান্ডের সঙ্গে কারিগরি ও কৌশলগত সহযোগিতা বাড়াতে আগ্রহী নিউজিল্যান্ড সরকার: নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইন

বিজনেস ডেস্কঃ

বাংলাদেশের অর্থনৈতিক ও শিল্প উন্নয়নে কারিগরি ও কৌশলগত সহযোগিতা প্রদানে নিউজিল্যান্ড সরকার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইন।

তিনি বলেন, বাংলাদেশ সুনির্দিষ্টভাবে কোন কোন ক্ষেত্রে নিউজিল্যান্ডের সহযোগিতা প্রত্যাশা করে, তার বিস্তারিত রূপরেখা প্রদান করা হলে দুই দেশ কার্যকর ও ফলপ্রসূ অংশীদারিত্বের দিকে অগ্রসর হতে পারবে।

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকালে উত্তরাস্থ বিজিএমইএ দপ্তরে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান–এর সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এসব মন্তব্য করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিজিএমইএ সভাপতি হাইকমিশনারের সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান। তিনি বলেন, বিজিএমইএ ২০৩৫ সালের মধ্যে তৈরি পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে এবং বৈশ্বিক বাজারের পরিবর্তিত বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রচলিত বাজারের বাইরে নিউজিল্যান্ডের মতো নতুন সম্ভাবনাময় বাজারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বর্তমানে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের তথ্যমতে, বাংলাদেশ নিউজিল্যান্ডে প্রায় ১০০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যার মধ্যে ৯৪ শতাংশই তৈরি পোশাক। দুই পক্ষই এ বাণিজ্য ব্যবধান কমিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে একযোগে কাজ করার বিষয়ে একমত হয়।

বৈঠকে তৈরি পোশাক খাতে বহুমুখীকরণ, বিশেষ করে টেক্সটাইল, ফুটওয়্যার, ফার্মাসিউটিক্যালস ও ফার্নিচার শিল্পে নিউজিল্যান্ডের প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। হাইকমিশনার এ প্রস্তাবের সঙ্গে একমত প্রকাশ করেন।

এছাড়া তৈরি পোশাক খাতের টেকসই রূপান্তরের অংশ হিসেবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে নিউজিল্যান্ডের উন্নত কারিগরি সহযোগিতা কামনা করেন বিজিএমইএ সভাপতি।

বৈঠকে নিউজিল্যান্ডের বাজারে বাংলাদেশি পোশাকের ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়ানো এবং স্থানীয় রিটেইলারদের সঙ্গে সরাসরি ব্যবসায়িক সংযোগ স্থাপনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ প্রসঙ্গে হাইকমিশনার ডেভিড পাইন জানান, নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক এক্সপো ও ট্রেড ফেয়ারে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ থেকে ব্যবসায়ী প্রতিনিধিদল গেলে হাইকমিশন প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।

সবশেষে বাংলাদেশি ব্র্যান্ড প্রমোশনের উদ্যোগকে তিনি ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

Related Posts

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে স্বাধীনতা, উদ্ভাবন এবং যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার মূল্যবোধ তুলে ধরেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে স্বাধীনতা, উদ্ভাবন এবং যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার মূল্যবোধ তুলে ধরেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে বুধবার (২০ মে, ২০২৬) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ‘Freedom250’ কর্মসূচির অংশ হিসেবে…

May 21, 2026
বাংলাদেশে ক্রীড়া খাতে অংশীদারত্ব বাড়াতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত

বাংলাদেশে ক্রীড়া খাতে অংশীদারত্ব বাড়াতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi সম্প্রতি স্ট্যালিয়ন ক্যাপিটাল-এর চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট…

May 21, 2026
মালয়েশিয়ায় ফার্মাসিউটিক্যালস প্রদর্শনী ‘এসইএকেয়ার ২০২৬’-এ বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়ায় ফার্মাসিউটিক্যালস প্রদর্শনী ‘এসইএকেয়ার ২০২৬’-এ বাংলাদেশের অংশগ্রহণ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ মালয়েশিয়ার কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে আয়োজিত আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্যসেবা প্রদর্শনী ‘এসইএকেয়ার ২০২৬’-এ প্রথমবারের মতো অংশগ্রহণ করছে…

May 21, 2026
রাবাতে জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

রাবাতে জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বুধবার (২০ মে, ২০২৬) সকালে রাবাতে অনুষ্ঠিত ফরাসিভাষী পরিবেশে শান্তিরক্ষা বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের…

May 21, 2026
প্রথমবারের মতো বাংলাদেশ–মরক্কো B2B প্ল্যাটফর্ম উদ্বোধন রাবাতে: ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে মরক্কোর ব্যবসায়ী প্রতিনিধি দল

প্রথমবারের মতো বাংলাদেশ–মরক্কো B2B প্ল্যাটফর্ম উদ্বোধন রাবাতে: ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে মরক্কোর ব্যবসায়ী প্রতিনিধি দল

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দক্ষিণ–দক্ষিণ বাণিজ্যে এক ঐতিহাসিক অগ্রগতির অংশ হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মঙ্গলবার (১৯ মে ২০২৬)…

May 21, 2026
চা শিল্পে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানালেন শ্রীলঙ্কার হাইকমিশনার

চা শিল্পে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানালেন শ্রীলঙ্কার হাইকমিশনার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কা হাইকমিশন বৃহস্পতিবার (২১ মে, ২০২৬) ঢাকায় এক বর্ণাঢ্য “Tea…

May 21, 2026
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় ৫০টি রঙিন রিকশা উদ্বোধন করলেন মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় ৫০টি রঙিন রিকশা উদ্বোধন করলেন মার্কিন রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় লাল, সাদা ও নীল রঙে সজ্জিত ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করা…

May 20, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-মরক্কো সম্পর্ক ‘নতুন দিগন্তে’ পৌঁছাবে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-মরক্কো সম্পর্ক ‘নতুন দিগন্তে’ পৌঁছাবে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ডিপ্লোম্যাটিক ডেস্ক: মঙ্গলবার (১৯ মে ২০২৬) রাবাতে মরক্কোর পররাষ্ট্র, আফ্রিকান সহযোগিতা ও প্রবাসী বিষয়ক মন্ত্রী নাসের বুরিতার সঙ্গে…

May 20, 2026
বাংলাদেশে আরো বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর

বাংলাদেশে আরো বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর। মঙ্গলবার (১৯ মে, ২০২৬) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের…

May 20, 2026
Scroll to Top