February 12, 2026

  • Home
  • All
  • নিজ কেন্দ্রে ভোট দিলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
Image

নিজ কেন্দ্রে ভোট দিলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৬) সকালে তিনি ঢাকা-১৫ আসনের ৬০ ফিট সংলগ্ন মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। ভোটকেন্দ্রে পৌঁছালে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা তাঁকে স্বাগত জানান।

ভোট প্রদান শেষে আমীরে জামায়াত উপস্থিত ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি কেন্দ্র প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

Related Posts

নির্বাচন পরিস্থিতি নিয়ে মতবিনিময় করলো ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল, ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ

নির্বাচন পরিস্থিতি নিয়ে মতবিনিময় করলো ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল, ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন (EU-EOM) আজ বৃহস্পতিবার…

Feb 12, 2026
নিজ কেন্দ্রে ভোট দিলেন ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুম

নিজ কেন্দ্রে ভোট দিলেন ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুম

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ঢাকা-১১ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল…

Feb 12, 2026
নিউমার্কেটে ভোট দিলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নিউমার্কেটে ভোট দিলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও…

Feb 12, 2026
Scroll to Top