March 10, 2026

  • Home
  • All
  • নির্বাচনী নিরাপত্তা ও পুলিশ সংস্কার নিয়ে আইজিপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের মতবিনিময় অনুষ্ঠিত
Image

নির্বাচনী নিরাপত্তা ও পুলিশ সংস্কার নিয়ে আইজিপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের মতবিনিময় অনুষ্ঠিত

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের (EU Election Observation Mission) মোতায়েন নিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও ইইউ ডেলিগেশনের প্রধান অ্যাম্বাসাডর মাইকেল মিলার।

বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রস্তুতি, পেশাদারিত্ব এবং নিরপেক্ষ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের নিরাপদ ও কার্যকর কাজ পরিচালনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

মতবিনিময়ে বাংলাদেশে চলমান পুলিশিং সংস্কার কার্যক্রমের অগ্রগতি, মানবাধিকারসম্মত ও জবাবদিহিমূলক পুলিশিং ব্যবস্থা জোরদার করার বিষয়েও আলোচনা করা হয়।

Related Posts

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার…

Mar 9, 2026
জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

ডেস্ক রিপোর্টঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এর সাথে তাঁর অফিস কক্ষে জাপান…

Mar 9, 2026
রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ…

Mar 9, 2026
Scroll to Top