March 10, 2026

  • Home
  • All
  • নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার
Image

নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম. সাখাওয়াত হোসেন এর সঙ্গে বুধবার (২৪ ডিসেম্বর, ২০২৫) দুপুরে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নৌপরিবহন উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, নৌপরিবহন, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা এবং শ্রম ও কর্মসংস্থান খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, “বাংলাদেশ প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক জোরদারে বিশ্বাসী। নৌপরিবহন ও শ্রম খাতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।”

তিনি আরও বলেন, “আঞ্চলিক সংযোগ, নিরাপদ নৌ চলাচল এবং দক্ষ জনশক্তি উন্নয়নে যৌথভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।”

পাকিস্তানের হাইকমিশনারও বাংলাদেশের নৌপরিবহন সেক্টরের অগ্রগতির প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এবং পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের (পিএনএসসি) মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির উপর হাইকমিশনার গুরুত্বারোপ করেন। এছাড়া মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরসহ অন্যান্য বন্দরের বিভিন্ন কারিগরি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Related Posts

বাণিজ্য ও সংযোগ বৃদ্ধিতে বিমসটেক এফটিএ দ্রুত চূড়ান্ত করার আহ্বান

বাণিজ্য ও সংযোগ বৃদ্ধিতে বিমসটেক এফটিএ দ্রুত চূড়ান্ত করার আহ্বান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ সোমবার (৯ মার্চ ২০২৬) ঢাকার শেরাটন হোটেলে এক ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন বিমসটেক এর মহাসচিব…

Mar 10, 2026
লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ঐতিহাসিক ল্যাঙ্কাস্টার হাউসে অনুষ্ঠিত ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী…

Mar 10, 2026
ঢাকায় ‘ডেস্টিনেশন ফ্রাঙ্কোফোনি: কসোভো’ প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকায় ‘ডেস্টিনেশন ফ্রাঙ্কোফোনি: কসোভো’ প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস ঢাকার Alliance Française de Dhaka-এর সহযোগিতায় “Destination Francophonie: Kosovo – Welcome…

Mar 10, 2026
Scroll to Top