February 23, 2026

  • Home
  • All
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রতি চীনের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন চীনের রাষ্ট্রদূত
Image

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রতি চীনের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন চীনের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ রবিবার (২২ ফেব্রুয়ারি, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমান-কে সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয়ের জন্য অভিনন্দন জানান। তিনি নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ড. খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণে শুভেচ্ছা জানান।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রতি চীনের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। তিনি জানান, চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ-চীন ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপ’কে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে চীনের আরও সক্রিয় সম্পৃক্ততা কামনা করেন।

এসময় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীনের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ড. খলিলুর রহমানকে সুবিধাজনক সময়ে চীন সফরের আমন্ত্রণ জানান।

Related Posts

রুশ দূতাবাসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিলেন প্রবাসে বাংলার মুখ-এর সম্পাদক

রুশ দূতাবাসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিলেন প্রবাসে বাংলার মুখ-এর সম্পাদক

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ প্রবাসে বাংলার মুখ-এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব ঢাকায় অবস্থিত রাশিয়ান দূতাবাসের আমন্ত্রণে রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬)…

Feb 23, 2026
বাংলাদেশ এর সাথে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করলো রাশিয়া

বাংলাদেশ এর সাথে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করলো রাশিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় অবস্থিত রাশিয়ান এমব্যাসি রবিবার (২২ ফেব্রুয়ারি, ২০২৬) রুশ সেনা দিবস ও ফাদারল্যান্ডের রক্ষক দিবস উপলক্ষে…

Feb 23, 2026
সৌদি আরব-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত

সৌদি আরব-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ রবিবার (২২ ফেব্রুয়ারি, ২০২৬) বাংলাদেশের…

Feb 23, 2026
Scroll to Top