February 22, 2026

  • Home
  • All
  • পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
Image

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ রবিবার (২২ ফেব্রুয়ারি, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমান-কে সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয়ের জন্য অভিনন্দন জানান। তিনি নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ড. খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণে শুভেচ্ছা জানান।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির প্রতি চীনের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। তিনি জানান, চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ-চীন ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপ’কে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে চীনের আরও সক্রিয় সম্পৃক্ততা কামনা করেন।

এসময় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীনের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ড. খলিলুর রহমানকে সুবিধাজনক সময়ে চীন সফরের আমন্ত্রণ জানান।

Related Posts

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন এবং…

Feb 22, 2026
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রনয় ভার্মা

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রনয় ভার্মা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি…

Feb 22, 2026
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ‘প্রবাসে বাংলার মুখ’-এর সম্পাদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ‘প্রবাসে বাংলার মুখ’-এর সম্পাদক

নিজস্ব প্রতিবেদকঃ নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘প্রবাসে বাংলার মুখ’-এর সম্পাদক প্রকৌঃ মোহাম্মদ…

Feb 22, 2026
Scroll to Top