March 6, 2026

  • Home
  • All
  • পাকিস্তান-বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করলেন পাকিস্তান হাইকমিশনার
Image

পাকিস্তান-বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করলেন পাকিস্তান হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মি. ইমরান হায়দার সোমবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মহোদয় হি.ই. মি. আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দুই পক্ষ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সংযোগ বৃদ্ধি, আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন। আলোচনায় দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়, যা আসন্ন যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে চূড়ান্ত করা হবে বলে জানানো হয়।

পাকিস্তানের হাইকমিশনার সম্প্রতি বাংলাদেশের সফরকালে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের জন্য চমৎকার আয়োজন ও আতিথেয়তার জন্য পররাষ্ট্র সচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top