March 5, 2026

  • Home
  • All
  • প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘রমজানের বিশেষ মিসরীয় রাত’
Image

প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘রমজানের বিশেষ মিসরীয় রাত’

রাজধানীর অন্যতম বিলাসবহুল হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও আয়োজন করতে যাচ্ছে এক ব্যতিক্রমী রমজানের উৎসব— “রমজানের বিশেষ মিসরীয় রাত ফিচারিং বুফে ইফতার ফলোড বাই বুফে ডিনার”। এ উপলক্ষে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে জানানো হয় –

আগামী ১৩ মার্চ থেকে ২২ মার্চ ২০২৫ পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন, যেখানে অতিথিরা উপভোগ করতে পারবেন মিশরীয় ঐতিহ্যবাহী খাবার ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।

এই আয়োজনে মধ্যপ্রাচ্যের খ্যাতিমান দুই শেফ— শেফ আল খালিফা ও শেফ রামাদান আহমেদ— অতিথিদের জন্য সরাসরি তৈরি করবেন নানা রকম সুস্বাদু খাবার। মেনুতে থাকছে—

কুশারি, মোলোখিয়া, গ্রিলড ল্যাম্ব, মাহশি, কুব্বা, কাওয়ারে, বামইয়া সহ বিভিন্ন মিশরীয় সুস্বাদু খাবার ও মিষ্টান্ন।

বিশেষ অফার ও আকর্ষণীয় পুরস্কার

এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য থাকছে নানা চমক—

ব্র্যাক ব্যাংকসহ ২০টি নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য বিশেষ অফার— ১টি বুফে ইফতার কিনলেই থাকছে ১টি, ২টি বা ৩টি ফ্রি বুফে ইফতার।

র‍্যাফেল ড্র— বুফে ইফতার ক্রয় করলেই থাকছে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা সিঙ্গেল এয়ার টিকেট জেতার সুযোগ।

মূল্য— এই অভিজাত বুফে ইফতারের মূল্য মাত্র ৬,৯৫০ টাকা।

সীমিত আসনের কারণে আগেভাগে বুকিং করা আবশ্যক। বুকিং ও বিস্তারিত জানতে কল করুন— +৮৮০১৭১৩৩৮২৬০৯, +৮৮০১৭১৩০৩০৫২৮। এছাড়াও হোটেলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও তথ্য জানা যাবে।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top