March 5, 2026

  • Home
  • All
  • ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক সেমিনার ও কোরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
Image

‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক সেমিনার ও কোরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক সেমিনার ও কোরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে আল কোরআন একাডেমি লন্ডনের সঙ্গে যৌথ আয়োজনে এ সেমিনার ও কোরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও হেরিটেজ ফাউন্ডেশনের কর্নধার সিবগাতুল্লাহ।

রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেনের স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে শুরু হওয়া সেমিনারে মূল প্রতিপাদ্যের ওপর আলোচনা করেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মোঃ মাহবুব আলম।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইইই বিভাগের প্রধান প্রফেসর এরশাদুল হক চৌধুরী, ফার্মেসি বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মুনিরা আহসান, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান, সিজিইডি’র পরিচারক ড. মো. আবু তালেব প্রমুখ।

সেমিানারে কোরআনের শিক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, রমজান মাস কোরআন নাজিলের মাস। তাই এ মাসে তোমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত, অধ্যায়ন ও গবেষণায় মনোনিবেশ করতে হবে। মানুষের মাঝে এর আলো ছড়িয়ে দেয়ার পাশাপাশি মানবেতার সেবায় নিয়োজিত হবে।

সেমিনার শেষে আল কোরআন একাডেমি লন্ডনের সহায়তায় ছাত্রছাত্রীদের অর্থসহ কোরআন বিতরণ করা হয়। সবশেষে জুলাই বিপ্লবে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শহীদ শাকিল হোসেন ও আহনাফ আবির আশরাফুল্লাহসহ সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

এছাড়া কোরআন বিতরণ কর্মসূচি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ক্যাম্পাস প্রাঙ্গনে শহীদ শাকিল হোসেন ও আহনাফ আবির আশরাফুল্লাহ’র নামে দু’টি আলাদা স্টল স্থাপন করা হয়।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top