March 12, 2026

  • Home
  • All
  • ফেনীর ফুলগাজীতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি আবদুল আউয়াল মিন্টু
Image

ফেনীর ফুলগাজীতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি আবদুল আউয়াল মিন্টু

ফেনীর ফুলগাজী উপজেলায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও আপোষহীন গণতন্ত্রের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোক সভা, কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ‘ধানের শীষ’ প্রার্থী এবং এফবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট জনাব আবদুল আউয়াল মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী-০১ আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রার্থী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক জনাব মুন্সী রফিকুল আলম মজনু।

শোক সভা শেষে মরহুম নেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

Related Posts

জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

ডেস্ক রিপোর্টঃ বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন…

Mar 12, 2026
কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে…

Mar 11, 2026
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সাক্ষাৎ…

Mar 11, 2026
Scroll to Top