March 7, 2026

  • Home
  • All
  • ফ্রাঁকোফোনি ফেস্টিভ্যাল ২০২৫-এর উদ্বোধন করলো কসোভোর চলচ্চিত্র
Image

ফ্রাঁকোফোনি ফেস্টিভ্যাল ২০২৫-এর উদ্বোধন করলো কসোভোর চলচ্চিত্র

ঢাকায় ফ্রাঁকোফোনি ফেস্টিভ্যাল ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে কসোভোর স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র “Sans le Kosovo / Without Kosovo” প্রদর্শনের মাধ্যমে। কসোভোর সুইস-কসোভোর চলচ্চিত্র নির্মাতা ডেয়া গজিনোভচি পরিচালিত এই শক্তিশালী প্রামাণ্যচিত্রটির প্রদর্শনীর আয়োজন করে ঢাকায় অবস্থিত কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন কসোভো দূতাবাসের চার্জ দ্য’অ্যাফেয়ার্স (CDA a.i.) এবং কাউন্সেলর এনিস জেমাইলি (Enis Xhemaili)। তিনি চলচ্চিত্র ও গল্প বলার শক্তির মাধ্যমে ইতিহাস সংরক্ষণ এবং সংস্কৃতির সেতুবন্ধন গঠনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে ৩০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যাদের মধ্যে শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, কূটনীতিক ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন। মূল প্রদর্শনীর পর কসোভোর অন্যান্য সাংস্কৃতিক চলচ্চিত্রের সংক্ষিপ্ত সংকলন প্রদর্শন করা হয় এবং অতিথিদের জন্য আয়োজন করা হয় একটি ককটেল সংবর্ধনার, যেখানে কসোভোর সৃজনশীল সংস্কৃতির স্বাদ তুলে ধরা হয়।

এ আয়োজনে সহযোদ্ধা হিসেবে পাশে থাকার জন্য অ্যালিয়ঁস ফ্রঁসেজ দে ঢাকা ও সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে কসোভোর দূতাবাস।

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top