March 5, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি এবং এপেক্স-এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘এপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫’
Image

বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি এবং এপেক্স-এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘এপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫’

দেশের ফ্যাশন ঐতিহ্য, উদ্ভাবনী নকশা এবং টেকসই উৎপাদন উদযাপনের পাশাপাশি বৈশ্বিক ফ্যাশন প্রবণতার সাথে তাল মিলিয়ে, ‘এপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫’ এর দ্বিতীয় সংস্করণ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৫) সন্ধ্যা ৭টায় আলোকি কনভেনশন হলে এই জমকালো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বিশ্বরঙ-এর ফ্যাশন কিউ’র পরিকল্পনা ও আইডিয়ার দায়িত্বে ছিলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার, চিত্রশিল্পী এবং বিশ্বরঙ-এর স্বত্বাধিকারী বিপ্লব সাহা।

বিশ্বরঙ-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিখ্যাত চিত্রকর্মের অনুপ্রেরণায় বিশেষ কালেকশন প্রদর্শন করা হয়। এই শো-তে শো-স্টপার হিসেবে র‍্যাম্পে হেঁটেছেন জনপ্রিয় অভিনেত্রী শম্পা রেজা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতনামা চিত্রশিল্পী ও স্থপতিরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন স্থপতি মুস্তফা খালিদ পলাশ, চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ, নাঈমা হক, শামীম সুবরানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ড. আজহারুল ইসলাম চঞ্চল, চিত্রশিল্পী প্রফেসর আনিসুজ্জামান, মাকসুদা ইকবাল নিপা এবং সরকার নাহিদ নিয়াজী মান্না।

বিশ্বরঙ-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি-এর পক্ষ থেকে বিশ্বরঙ এবং এর প্রতিষ্ঠাতা বিপ্লব সাহা-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এর এই বিশেষ আয়োজন দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে নতুন মাত্রা দিয়েছে এবং বিশ্বরঙ-এর দীর্ঘ ৩০ বছরের ফ্যাশন যাত্রাকে উদযাপন করেছে।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top