March 5, 2026

  • Home
  • All
  • বাংলাদেশি চিকিৎসকদের বকেয়া বেতন পরিশোধে আশ্বাস দিল লিবিয়া
Image

বাংলাদেশি চিকিৎসকদের বকেয়া বেতন পরিশোধে আশ্বাস দিল লিবিয়া

লিবিয়ায় কর্মরত বাংলাদেশি চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের বকেয়া বেতন, চুক্তি মোতাবেক সুযোগ-সুবিধা ও পেশাগত অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) লিবিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন লিবিয়ার প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ও পরিবহন মন্ত্রী মোহাম্মদ আল-শাহোউবি, ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী ড. মোহাম্মদ আল-গৌজ এবং বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। এ সময় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়াও উপস্থিত ছিলেন।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশি পেশাজীবীদের পেশাগত নিষ্ঠা, ধৈর্য্য ও দায়িত্বশীলতার বিষয়টি তুলে ধরে জানান, দীর্ঘদিন বেতনভাতা অনিয়মিত থাকা সত্ত্বেও তারা লিবিয়ার জনগণের আস্থা অর্জন করে সেবা দিয়ে আসছেন। তিনি দ্রুত বকেয়া বেতন ও চুক্তি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদানের আহ্বান জানান।

অর্থ উপদেষ্টা বৈঠকে বাংলাদেশি পেশাজীবীদের দক্ষতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন। তিনি জানান, প্রশাসনিক জটিলতার কারণে বেতন প্রদানে বিলম্ব হলেও বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বকেয়াসহ নিয়মিত বেতন পরিশোধে নির্দেশনা জারি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে জানান, বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কল্যাণে একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যা নিয়মিতভাবে দূতাবাস ও হাসপাতালের সঙ্গে সমন্বয় করে সমস্যার সমাধানে কাজ করবে। পাশাপাশি, দুই বছরের চুক্তি সম্পন্ন হওয়া বাংলাদেশি পেশাজীবীদের চুক্তি নবায়নের বিষয়েও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

বৈঠকের শেষে রাষ্ট্রদূত আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে আইএমও কাউন্সিল মেম্বার নির্বাচনে বাংলাদেশের প্রতি লিবিয়ার সমর্থনের জন্য পরিবহন মন্ত্রীকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top