March 7, 2026

  • Home
  • All
  • বাংলাদেশি নাগরিকদের জন্য রোমানিয়ার ভিসা আবেদন জমাদানের স্থান সম্প্রসারণ
Image

বাংলাদেশি নাগরিকদের জন্য রোমানিয়ার ভিসা আবেদন জমাদানের স্থান সম্প্রসারণ

বাংলাদেশি নাগরিকদের রোমানিয়ার ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন সুযোগ উন্মুক্ত হয়েছে। এতদিন শিক্ষাভিসা ও পারিবারিক পুনর্মিলন (Family Reunification) ভিসার আবেদন গ্রহণের দায়িত্ব ছিল শুধুমাত্র নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাসের ওপর। তবে সম্প্রতি নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাস কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়েছে যে, এখন থেকে বাংলাদেশি নাগরিকরা এসব ভিসা আবেদন আরও তিনটি দেশে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনেও জমা দিতে পারবেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশি আবেদনকারীরা নয়াদিল্লির পাশাপাশি এখন কুয়ালালামপুর (মালয়েশিয়া), হ্যানয় (ভিয়েতনাম) এবং ব্যাংকক (থাইল্যান্ড)—এই তিনটি রোমানিয়ান মিশনেও শিক্ষাভিসা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন জমা দিতে পারবেন।

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top