March 5, 2026

  • Home
  • All
  • বাংলাদেশী সেনা কর্মকর্তাকে ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল – ফরাসি সরকারের পক্ষ থেকে ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল – গোল্ড লেভেল’ প্রদান করেন ফরাসি রাষ্ট্রদূত
Image

বাংলাদেশী সেনা কর্মকর্তাকে ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল – ফরাসি সরকারের পক্ষ থেকে ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল – গোল্ড লেভেল’ প্রদান করেন ফরাসি রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মান্যবর ফরাসি রাষ্ট্রদূত Mr. Jean-Marc Séré-Charlet মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) তার বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি-কে ফরাসি সরকারের পক্ষ থেকে সম্মানসূচক ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল – গোল্ড লেভেল’ প্রদান করেন। ব্রিগেডিয়ার জেনারেল আজহার এ পদক গ্রহণকারী প্রথম বাংলাদেশী সেনা কর্মকর্তা হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল আজহার ২০২২–২০২৩ সময়কালে কর্নেল পদে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন MINUSMA-এর ফোর্স হেডকোয়ার্টারে ডেপুটি চিফ অফ স্টাফ (সাপোর্ট) হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি বিভিন্ন দেশের ১৩,০০০-এরও বেশি শান্তিরক্ষীর লজিস্টিকস ও সাপোর্ট কার্যক্রম দক্ষতার সঙ্গে সমন্বয় করেন।

২০২২ সালে ফরাসি বাহিনীর ‘বারখান’ অভিযানের ফলে মালির উত্তরাঞ্চলের কয়েকটি ক্যাম্পের দায়িত্ব জাতিসংঘ মিশনের ওপর আসে। এই জটিল পুনর্বিন্যাস প্রক্রিয়ায় ব্রিগেডিয়ার জেনারেল আজহারের নেতৃত্বাধীন লজিস্টিকস টিম নিরাপদে ফরাসি কন্টিনজেন্টের প্রস্থান এবং জাতিসংঘ সদস্যদের সুষ্ঠু মোতায়েন নিশ্চিত করেন।

পরবর্তীতে, ২০২৩ সালে মালি থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্তে মাত্র ছয় মাসের মধ্যে তার নেতৃত্বাধীন লজিস্টিকস টিমের পেশাদারিত্ব, নিষ্ঠা এবং সুচিন্তিত পরিকল্পনার ফলে সকল শান্তিরক্ষী ও তাদের ব্যবহৃত অস্ত্র-সরঞ্জাম নিরাপদে প্রত্যাহার করা সম্ভব হয়।

ফরাসি সরকার ব্রিগেডিয়ার জেনারেল আজহারের এই আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি জানিয়ে তাকে সম্মাননা প্রদান করেছে। উল্লেখ্য, তিনি সুদান, আইভরি কোস্ট, সোমালিয়া এবং সর্বশেষ মালিসহ বিভিন্ন দেশে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top