March 10, 2026

  • Home
  • All
  • বাংলাদেশের সাথে বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী ভুটান
Image

বাংলাদেশের সাথে বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী ভুটান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি রবিবার (৮ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে ভুটানের রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে ভুটান সরকারের আগ্রহের কথা ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শক্তিশালী, পারস্পরিক লাভজনক এবং ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তোলাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, যা আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক হবে।

সাক্ষাৎকালে বাংলাদেশ–ভুটান দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ বাণিজ্য ও ব্যবসা, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ভুটানের ঐতিহাসিক স্বীকৃতির বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এছাড়া চলমান দ্বিপাক্ষিক উদ্যোগ, বিশেষ করে বিদ্যমান বাণিজ্য সম্প্রসারণ এবং কুড়িগ্রামে ভুটানের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ) প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়।

এ সময় আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়েও মতবিনিময় হয়। প্রতিমন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর উদ্যোগে প্রতিষ্ঠিত South Asian Association for Regional Cooperation (সার্ক) পুনরুজ্জীবিত করার গুরুত্ব তুলে ধরেন।

Related Posts

বাংলাদেশের কৃষিখাতে বাজার সম্প্রসারণে সহায়তা করবে জাতিসংঘের FAO

বাংলাদেশের কৃষিখাতে বাজার সম্প্রসারণে সহায়তা করবে জাতিসংঘের FAO

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সোমবার (৯ মার্চ, ২০২৬) সচিবালয়ে তাঁর…

Mar 10, 2026
বাংলাদেশের লজিস্টিকস ও রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

বাংলাদেশের লজিস্টিকস ও রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি সোমবার (৯ মার্চ ২০২৬) নৌপরিবহন, রেলপথ এবং সড়ক পরিবহন ও…

Mar 10, 2026
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার…

Mar 9, 2026
Scroll to Top