April 15, 2026

  • Home
  • All
  • বাংলাদেশের সাথে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করলেন সুইডেনের রাষ্ট্রদূত
Image

বাংলাদেশের সাথে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করলেন সুইডেনের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল, ২০২৬) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগ বৃদ্ধি পেলে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তিনি জানান, সুইডেনের সাথে নন-ট্যারিফ বাধা অপসারণে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে।

সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক বাংলাদেশের সাথে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে বলেন, টেলিকম খাতে সুইডেন বিশ্বে অগ্রণী। তিনি বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং এ খাতে কাজ করার আগ্রহ জানান।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।

Related Posts

ঢাকায় আন্তর্জাতিক ওয়েলনেস ডে-২০২৬ উপলক্ষে ‘ওয়েলনেস ওয়াক’ আয়োজন করলো নেপাল দূতাবাস

ঢাকায় আন্তর্জাতিক ওয়েলনেস ডে-২০২৬ উপলক্ষে ‘ওয়েলনেস ওয়াক’ আয়োজন করলো নেপাল দূতাবাস

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ International Wellness Day উপলক্ষে ঢাকায় বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকালে এক বর্ণাঢ্য ‘ওয়েলনেস ওয়াক’ কর্মসূচির আয়োজন…

Apr 15, 2026
জাকার্তায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর আলোচনা সভা

জাকার্তায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর আলোচনা সভা

কূটনৈতিক ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ইন্দোনেশিয়া প্রজাতন্ত্র সরকারের মধ্যে দ্বিতীয় দফা পররাষ্ট্র দপ্তর আলোচনা সভা (এফওসি) গত…

Apr 14, 2026
জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ

জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ

কূটনৈতিক ডেস্ক: সোমবার (১৩ এপ্রিল ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানী, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ…

Apr 14, 2026
Scroll to Top