March 9, 2026

  • Home
  • All
  • বাংলাদেশে কমনওয়েলথ গেমসের কিংস ব্যাটনের আগমন উদযাপন করলো ব্রিটিশ হাইকমিশন
Image

বাংলাদেশে কমনওয়েলথ গেমসের কিংস ব্যাটনের আগমন উদযাপন করলো ব্রিটিশ হাইকমিশন

গ্লাসগো, স্কটল্যান্ডে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমস ২০২৬–এর প্রস্তুতির অংশ হিসেবে বুধবার (১৭ ডিসেম্বর, ২০২৫) বাংলাদেশে কিংস ব্যাটন–এর আগমনকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।

কিংস ব্যাটন রিলে কমনওয়েলথের একটি দীর্ঘদিনের ঐতিহ্য, যা ঐক্য ও অভিন্ন মূল্যবোধের প্রতীক। এই রিলে বিভিন্ন সম্প্রদায়কে সংযুক্ত করে এবং গেমসকে কেন্দ্র করে উদ্দীপনা সৃষ্টি করে। গ্লাসগো ২০২৬–এর উদ্দেশ্যে এই যাত্রা ৫০০ দিনেরও বেশি সময় ধরে চলবে এবং কমনওয়েলথের প্রতিটি দেশ ও অঞ্চলে পৌঁছাবে।

ইতিহাসে প্রথমবারের মতো, কমনওয়েলথের প্রতিটি দেশ ও অঞ্চলের জন্য ৭৪টি পৃথক ব্যাটন তৈরি করা হয়েছে। প্রতিটি ব্যাটনে মহামান্য রাজা চার্লসের বার্তা থেকে একটি করে বিশেষ শব্দ খোদাই করা রয়েছে, যা অন্তর্ভুক্তিমূলক মানসিকতা ও একতার চেতনাকে প্রতিফলিত করে।

কিংস ব্যাটনের আগমন উপলক্ষে ব্রিটিশ হাইকমিশনার আয়োজিত এক সংবর্ধনায় বাংলাদেশ সরকার, ক্রীড়া অঙ্গন, গণমাধ্যম ও কূটনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে ১৭ ডিসেম্বরই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন—যা বাংলাদেশে কমনওয়েলথ গেমসের সরকারি কর্তৃপক্ষ—এর আয়োজনে আর্মি স্টেডিয়ামে কিংস ব্যাটন রিলে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন, “বাংলাদেশে কিংস ব্যাটনকে স্বাগত জানানো আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত। এটি বন্ধুত্ব, ঐক্য এবং কমনওয়েলথের মূল্যবোধের প্রতি আমাদের যৌথ অঙ্গীকারকে তুলে ধরে। গ্লাসগো ২০২৬–এর দিকে এগিয়ে যাওয়ার পথে এটি বাংলাদেশ ও বৃহত্তর কমনওয়েলথ পরিবারের মধ্যে দৃঢ় সম্পর্কের প্রতিফলন।”

Related Posts

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার…

Mar 9, 2026
জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

ডেস্ক রিপোর্টঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এর সাথে তাঁর অফিস কক্ষে জাপান…

Mar 9, 2026
রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ…

Mar 9, 2026
Scroll to Top