March 24, 2026

  • Home
  • All
  • বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে আশাবাদ জাপানের রাষ্ট্রদূত রাষ্ট্রদূতের
Image

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে আশাবাদ জাপানের রাষ্ট্রদূত রাষ্ট্রদূতের

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সাইদা শিনিচি ড. তিতুমীরকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে এবং বিভিন্ন সরকারের আমলে দুই দেশের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রয়েছে।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে জাপানি বিনিয়োগ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি স্বাক্ষরিত ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) এই ইতিবাচক প্রবণতাকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহকে এগিয়ে নেওয়ার বিভিন্ন উপায় নিয়ে মতবিনিময় করেন।

Related Posts

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বর্ণবাদ নির্মূল, সাম্য প্রতিষ্ঠা এবং মানব মর্যাদা সমুন্নত রাখতে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী…

Mar 24, 2026
ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশে আলজেরীয় দূতাবাস

ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশে আলজেরীয় দূতাবাস

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশে অবস্থিত আলজেরীয় দূতাবাস ১৯ মার্চ ২০২৬ তারিখে ঢাকার বারিধারায় তাদের প্রাঙ্গণে সসম্মানে আলজেরিয়ার বিজয় দিবস…

Mar 19, 2026
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: ড. খলিলুর রহমান

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: ড. খলিলুর রহমান

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি…

Mar 18, 2026
Scroll to Top