April 15, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এর সঙ্গে ভারতের হাইকমিশনার এর সৌজন‌্য সাক্ষাৎ অনুষ্ঠিত
Image

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এর সঙ্গে ভারতের হাইকমিশনার এর সৌজন‌্য সাক্ষাৎ অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

সোমবার (১৩ এপ্রিল, ২০২৬) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব‌্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত Indian High Commissioner Pranay Verma সৌজন‌্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশ ও ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র। সংসদীয় তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশ কূটনৈতিকভাবে লাভবান হতে পারে। তিনি উল্লেখ করেন, ভারতের লোকসভার সঙ্গে জাতীয় সংসদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম জোরদার করা গেলে সংসদীয় কার্যক্রম আরও কার্যকর হবে।

দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রসঙ্গে তিনি বলেন, ২০১৩ সালে বেগম খালেদা জিয়া প্রথম উচ্চকক্ষ প্রতিষ্ঠার ধারণা উত্থাপন করেন, যা পরবর্তীতে বিএনপির ৩১ দফায় অন্তর্ভুক্ত হয়। উচ্চকক্ষ সংসদীয় কার্যক্রমে ভারসাম্য আনতে সহায়ক হলেও এর সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় বিষয়টি আরও আলোচনার দাবি রাখে।

তিনি আরও বলেন, সংসদ গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি। সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার কাজ করছে। সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে কার্যকর করার মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিজিটাল ও পেপারবিহীন ই-পার্লামেন্ট চালুকরণ, সংসদীয় কার্যক্রমে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এর ব‌্যবহার, সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্ব, গঠন ও কার্যক্রম, সংসদকে আরও জবাবদিহিকরণ, সংসদ সদস‌্যগণকে প্রশিক্ষণ ও মূল‌্যায়নে অংশগ্রহণ এবং সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সাক্ষাতকালে উভয় পক্ষ সীমান্ত ব্যবস্থাপনায় সুসম্পর্ক বজায় রাখা, চিকিৎসা সেবা সহজীকরণ এবং সংসদীয় গণতন্ত্রের উন্নয়নসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা করেন।

এ সময় হাইকমিশনার ডেপুটি স্পীকার হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান এবং ভারত সরকারের পক্ষ থেকে বই ও শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।

সাক্ষাতকালে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব‌্যারিষ্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Related Posts

ঢাকায় আন্তর্জাতিক ওয়েলনেস ডে-২০২৬ উপলক্ষে ‘ওয়েলনেস ওয়াক’ আয়োজন করলো নেপাল দূতাবাস

ঢাকায় আন্তর্জাতিক ওয়েলনেস ডে-২০২৬ উপলক্ষে ‘ওয়েলনেস ওয়াক’ আয়োজন করলো নেপাল দূতাবাস

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ International Wellness Day উপলক্ষে ঢাকায় বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকালে এক বর্ণাঢ্য ‘ওয়েলনেস ওয়াক’ কর্মসূচির আয়োজন…

Apr 15, 2026
জাকার্তায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর আলোচনা সভা

জাকার্তায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর আলোচনা সভা

কূটনৈতিক ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ইন্দোনেশিয়া প্রজাতন্ত্র সরকারের মধ্যে দ্বিতীয় দফা পররাষ্ট্র দপ্তর আলোচনা সভা (এফওসি) গত…

Apr 14, 2026
জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ

জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ

কূটনৈতিক ডেস্ক: সোমবার (১৩ এপ্রিল ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানী, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ…

Apr 14, 2026
Scroll to Top