March 5, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ–জাপান বাণিজ্য সম্প্রসারণে বিসিআই–জেট্রোর করণীয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত
Image

বাংলাদেশ–জাপান বাণিজ্য সম্প্রসারণে বিসিআই–জেট্রোর করণীয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর আমন্ত্রণে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জনাব কাজুইকি কাতাওকা (Mr. Kazuiki KATAOKA) বিসিআই কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও ব্যবসায়িক আলোচনায় মিলিত হন। সভায় সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।

আলোচনায় বিসিআই-এর পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা, জনাব নাজমুল আনোয়ার, সদস্য জনাব জিয়াউদ্দিন এবং জেট্রো সিনিয়র ডিরেক্টর জনাব শরিফুল আলম উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনায় ছিলেন বিসিআই-এর সেক্রেটারি জেনারেল ড. মোঃ হেলাল উদ্দিন, এনডিসি।

সভায় বাংলাদেশ–জাপান বাণিজ্য সম্পর্ক, শিল্পোন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিসিআই সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) শত ব্যস্ততার মধ্যেও বিসিআই কার্যালয়ে আগমনের জন্য জেট্রো প্রতিনিধিদলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top