March 5, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ–থাইল্যান্ড সম্পর্ক জোরদারে ব্যাংককে বাংলাদেশ দূতাবাস ও TICA-এর বৈঠক অনুষ্ঠিত
Image

বাংলাদেশ–থাইল্যান্ড সম্পর্ক জোরদারে ব্যাংককে বাংলাদেশ দূতাবাস ও TICA-এর বৈঠক অনুষ্ঠিত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজি সাক্ষাৎ করেন থাইল্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (TICA)-এর মহাপরিচালক মি. চুলভাত নারিনথ্রাঙ্গুরার সঙ্গে।

সাক্ষাৎকালে উভয়পক্ষ জনস্বাস্থ্য, কৃষি ও মৎস্য খাতসহ পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের বিষয়ে আলোচনা করেন।

This image has an empty alt attribute; its file name is 580131824_827633713340206_8050147682100164856_n-1024x768.jpg

আলোচনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো গ্রীষ্মমণ্ডলীয় রোগ প্রতিরোধে যৌথ উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। এসময় মাহিডল বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক স্বাস্থ্য খাতে অভিজ্ঞতার প্রতি বিশেষ স্বীকৃতি জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজি বাংলাদেশের ক্রমবর্ধমান চিকিৎসা পর্যটন ও ওষুধ শিল্পের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, “বাংলাদেশ ন্যায্য ও সমতাভিত্তিকভাবে সকলের জন্য প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এছাড়া, শ্রম খাতে সহযোগিতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে TICA-এর সহায়তায় বাংলাদেশি কর্মীদের জন্য ভাষা ও সংস্কৃতিগত প্রশিক্ষণ কর্মসূচি চালুর প্রস্তাব দেন তিনি।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top