February 25, 2026

  • Home
  • All
  • বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঐকমত্য
Image

বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঐকমত্য

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট পলিসি’-এর আওতায় বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি সমন্বিত কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বে উন্নীত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (CEPA) নিয়ে চলমান আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো উন্নয়ন এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীকে আশ্রয় ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। তিনি শ্রম ভিসা পুনরায় চালু করা এবং ব্যবসায়িক ও ট্রানজিট ভিসাসহ ভিসা প্রক্রিয়া সহজতর করার আহ্বান জানান, যাতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক সম্পৃক্ততা আরও বৃদ্ধি পায়।

উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে সহযোগিতা গভীরতর করা এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এর আগে, আমিরাতের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং বিদ্যমান দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মগুলোর নিয়মিত বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন, যাতে নতুন সুযোগ চিহ্নিত করে সহযোগিতা সম্প্রসারণ করা যায়।

Related Posts

পারস্পরিক স্বার্থে আলজেরিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় হবে: আলজেরিয়ার রাষ্ট্রদূত

পারস্পরিক স্বার্থে আলজেরিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় হবে: আলজেরিয়ার রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্ক: ঢাকার গণতান্ত্রিক প্রজাতন্ত্রের আলজেরিয়া দূতাবাস, বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের সাথে যৌথভাবে বাংলাদেশের বিভিন্ন খাতের বিশিষ্ট অতিথিদের একত্রিত…

Feb 26, 2026
ধর্ম সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া

ধর্ম সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া

ডেস্ক রিপোর্টঃ ধর্ম সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৬) ধর্ম বিষয়ক…

Feb 25, 2026
ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আধুনিকায়নে যৌথ সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইউএইর মতবিনিময় অনুষ্ঠিত

ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আধুনিকায়নে যৌথ সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইউএইর মতবিনিময় অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ…

Feb 25, 2026
Scroll to Top