March 5, 2026

  • Home
  • All
  • বাণিজ্য উপদেষ্টার সাথে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের বৈঠক
Image

বাণিজ্য উপদেষ্টার সাথে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের বৈঠক

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে বৈঠক করেছেন ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি( ইউকেবিসিসিআই) এর নেতৃবৃন্দ।

রবিবার (৫ জানুয়ারি ২০২৫) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন যুক্তরাজ্যের বাংলাদেশী ব্যবসায়ীদের এদেশে বিনিয়োগের আহবান জানিয়ে বলেন, “বাংলাদেশে বিনিয়োগ করুন,দেশের উন্নয়নে অবদান রাখুন। দুইদেশের বাণিজ্যিক সম্পর্কোন্নয়নে আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। “

উপদেষ্টা ব্যবসায়ী নেতৃবৃন্দকে পাটজাত দ্রব্য,পর্যটন, ফার্মাসিউটিক্যালস ও টেলিকম খাতে বিনিয়োগের আহবান জানান। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ভালো।বিনিয়োগে কোন বাধা নেই। বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে সরকার কাজ করছে।

ইউকেবিসিসিআই এর নেতৃবৃন্দ বাংলাদেশ ন্যাশনাল টি বোর্ড, সরকারি টেলিকম খাত ও শিক্ষা খাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার বাড়াতে বিনিয়োগ করতে তাদের আগ্রহের কথা জানান।

এছাড়াও নেতৃবৃন্দ সী ফুড এক্সপোর্ট,ফুড প্রসেসিং ও গ্রীন ফার্মিং সুবিধা বৃদ্ধির জন্য বিশেষ এগ্রিকালচারাল জোন ( এগ্রিকালচারাল বেসড ইপিজেড ) স্থাপনের দাবি জানান।

বৈঠকে ইউকেবিসিসিআই এর চেয়ারম্যান ইকবাল আহমেদ, প্রেসিডেন্ট এম জি মওলা মিয়া,প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট বজলুর রশিদ, যুক্তরাজ্যের হাউস অব কমন্সের এমপি ড. রুপা হক প্রমুখ বক্তব্য রাখেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম বৈঠকে উপস্থিত ছিলেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top