March 3, 2026

  • Home
  • All
  • বাণিজ্য উপদেষ্টার সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাংলাদেশ থেকে ইলিশ আমদানির আগ্রহ
Image

বাণিজ্য উপদেষ্টার সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাংলাদেশ থেকে ইলিশ আমদানির আগ্রহ

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও
বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন , চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু রাষ্ট্র।বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে। এসময় তিনি বাংলাদেশে কৃষি, ট্রান্সপোর্টেশন, এগ্রোমেশিনারিজ ও স্বাস্থ্যসেবা খাতে চীনের বিনিয়োগ বাড়ানোর আহবান জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাথে চীনের বাণিজ্য ব্যবধান অনেক।বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে এবং আমদানি পণ্যের সব ধরনের ট্যারিফ কমানোর আহবান জানান তিনি ।

বাংলাদেশে চীনের বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন , এদেশে ট্রাক তৈরির কারখানা স্থাপন ও কৃষির আধুনিকীকরণে বিনিয়োগ দুদেশের জন্য শুভ ফল বয়ে আনবে।

চীনের রাষ্ট্রদূত বলেন,চীনের বিনিয়োগকারীগণ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। চট্রগ্রামের ইকোনমিক জোনে ৩০ টি চীনা কোম্পানি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে চীনে। ইলিশ মাছ রপ্তাণির মাধ্যমে বাণিজ্য ব্যবধান কমানোর সুযোগ রয়েছে বাংলাদেশের। এসময় তিনি প্রাথমিকভাবে এক হাজার মেট্রিকটন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেন। এছাড়া এদেশ থেকে
আম,কাঠাল ও পেয়ারা আমদানি এবং বাংলাদেশে এসকল খাতে বিনিয়োগ বাড়াতে চান বলে উল্লেখ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান এসময় উপস্থিত ছিলেন।

Related Posts

বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাহরাইন

বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাহরাইন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করে রাজার পক্ষ…

Mar 3, 2026
ক্রাউন প্লাজা ঢাকা এর ‘প্রিমিয়াম রমজান পার্টনার’ হলো ব্র্যাক ব্যাংক

ক্রাউন প্লাজা ঢাকা এর ‘প্রিমিয়াম রমজান পার্টনার’ হলো ব্র্যাক ব্যাংক

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে অবস্থিত আইএইচজি’র অন্যতম প্রিমিয়াম হোটেল ক্রাউন প্লাজা ঢাকা সম্প্রতি ব্র্যাক ব্যাংক-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক…

Mar 3, 2026
নবনিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে আইবিসিসিআই

নবনিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে আইবিসিসিআই

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি-এর সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ইন্দোনেশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি…

Mar 2, 2026
Scroll to Top