নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জ-৬ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম বাণিজ্য মন্ত্রণালয়; শিল্প মন্ত্রণালয়; বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজা, শেরে বাংলা নগরে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।




