March 6, 2026

  • Home
  • All
  • বাহরাইনের তিন মন্ত্রীর সঙ্গে উপদেষ্টা ড. আসিফ নজরুলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
Image

বাহরাইনের তিন মন্ত্রীর সঙ্গে উপদেষ্টা ড. আসিফ নজরুলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল সোমবার (৭ অক্টোবর ২০২৫) বাহরাইনের রাজধানী মানামায় দেশটির তিন মন্ত্রীর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

বৈঠকগুলো অনুষ্ঠিত হয় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রী শেখ রাশীদ বিন আব্দুল্লাহ আল খালিফা, শ্রম ও আইন মন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসাইন খালাফ এবং বিচার ও ধর্ম মন্ত্রী নাওয়াফ বিন মুহাম্মদ আল মাওয়াদ্দার সঙ্গে।

বৈঠকে ড. আসিফ নজরুল দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করেন। তিনি দীর্ঘদিন বন্ধ থাকা বাহরাইনের শ্রমবাজার ও ভিসা পুনরায় উন্মুক্ত করার আহ্বান জানান। বিশেষ করে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি— ডাক্তার, নার্স, শিক্ষক, কেয়ারগিভার, আইটি এক্সপার্ট, মেডিক্যাল টেকনিশিয়ানসহ বিভিন্ন খাতে নিয়োগের বিষয়ে প্রস্তাব উপস্থাপন করেন।

তিনি পাশাপাশি বাংলাদেশি প্রবাসীদের জন্য ফ্যামিলি ভিসা দ্রুত চালুর অনুরোধ জানান এবং দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনার কথাও তুলে ধরেন।

বাহরাইনের মন্ত্রীরা ড. আসিফ নজরুলকে সফরের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, প্রস্তাবিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তারা সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলেও আশ্বাস প্রদান করেন।

বৈঠকগুলোতে আরও উপস্থিত ছিলেন বাহরাইনের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারিরা এবং বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top