March 28, 2026

  • Home
  • All
  • বিএনপি নির্বাচিত হলে ডেমরা–যাত্রাবাড়ি বন্ধ পাটকল এলাকায় ইপিজেড নির্মাণ হবে: তারেক রহমান
Image

বিএনপি নির্বাচিত হলে ডেমরা–যাত্রাবাড়ি বন্ধ পাটকল এলাকায় ইপিজেড নির্মাণ হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি সরকার গঠন করতে পারলে ডেমরা–যাত্রাবাড়ি তথা বন্ধ পাটকল অঞ্চলকে কেন্দ্র করে একটি এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ির শহীদ ফারুক রোডে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এ ঘোষণা দেন। ঢাকা-৫ আসনের বিএনপি প্রার্থী নবী উল্লাহ নবীর সমর্থনে এই পথসভার আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, ডেমরা–যাত্রাবাড়ি এলাকার বহু পাটকল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এসব পরিত্যক্ত শিল্পাঞ্চলকে পুনরুজ্জীবিত করে ইপিজেড গড়ে তোলা হলে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এলাকার অর্থনৈতিক চেহারা বদলে যাবে।

বক্তব্যের একপর্যায়ে তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা-৫ আসনের ধানের শীষের প্রার্থী, এলাকার সন্তান ও পরীক্ষিত নেতা নবী উল্লাহ নবীর হাতে দলীয় প্রতীক তুলে দেন।

এ সময় বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৬ বছর ধরে দেশে যে দুর্নীতি চলছে, তা থেকে দেশকে বের করে আনতে হলে অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। “এই দুর্নীতি থেকে যদি দেশকে মুক্ত করতে হয়, তাহলে একমাত্র বিএনপির পক্ষেই সেটি সম্ভব। কারণ রাষ্ট্র পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা রয়েছে,”—বলেন তিনি।

তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিল্পায়ন, কর্মসংস্থান এবং জনগণের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Related Posts

“বাংলাদেশ-নেপাল সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে”: নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী

“বাংলাদেশ-নেপাল সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে”: নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে অবস্থিত নেপাল দূতাবাসের উদ্যোগে শুক্রবার (২৭ মার্চ, ২০২৬) সন্ধ্যায় নেপালি সেনাবাহিনীর ২৬৩তম রেইজিং ডে যথাযোগ্য…

Mar 28, 2026
তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য যোগাযোগ, শক্তিশালী…

Mar 28, 2026
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত

ডেস্ক রিপোর্টঃ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন’-এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত…

Mar 27, 2026
Scroll to Top