March 6, 2026

  • Home
  • All
  • বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী
Image

বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা সফররত তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি আজ সোমবার (৬ অক্টোবর, ২০২৫) দুপুর ২টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে বিএনপি’র পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

তুর্কি প্রতিনিধিদলের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি, ঢাকাস্থ রাষ্ট্রদূত রামিস সেনসহ দলের আরও দুই সদস্য। বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, রাজনৈতিক যোগাযোগ এবং বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top