March 5, 2026

  • Home
  • All
  • বিমান বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তান হাইকমিশনার
Image

বিমান বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তান হাইকমিশনার

সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মি. ইমরান হায়দার মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উভয়পক্ষ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তারা ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত বন্ধন আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, এই সাক্ষাৎকালে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার মুহাম্মদ ইমরান ইউসুফ চৌধুরী, ডিফেন্স এটাশে এবং মি. কামরান ধানগাল, কাউন্সেলর (রাজনৈতিক)।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top