March 11, 2026

  • Home
  • All
  • বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাপানের রাষ্ট্রদূতের গভীর শোক প্রকাশ
Image

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাপানের রাষ্ট্রদূতের গভীর শোক প্রকাশ

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাস।

এক শোকবার্তায় জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত। তিনি মরহুমার পরিবার, বিএনপির নেতাকর্মী এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি জাপান সরকারের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়া দু’বার জাপান সফর করেন এবং বাংলাদেশ–জাপান দ্বিপাক্ষিক বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দুই দেশের সম্পর্ক উন্নয়নে তাঁর নিষ্ঠা ও অর্জনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে জাপান দূতাবাস।

বার্তায় মরহুমার আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করা হয়।

Related Posts

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্টঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

Mar 11, 2026
চীন-বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের আলোচনা অনুষ্ঠিত

চীন-বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের আলোচনা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু…

Mar 11, 2026
বাণিজ্য ও সংযোগ বৃদ্ধিতে বিমসটেক এফটিএ দ্রুত চূড়ান্ত করার আহ্বান

বাণিজ্য ও সংযোগ বৃদ্ধিতে বিমসটেক এফটিএ দ্রুত চূড়ান্ত করার আহ্বান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ সোমবার (৯ মার্চ ২০২৬) ঢাকার শেরাটন হোটেলে এক ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন বিমসটেক এর মহাসচিব…

Mar 10, 2026
Scroll to Top