March 12, 2026

  • Home
  • All
  • বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এর গভীর শোক প্রকাশ
Image

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এর গভীর শোক প্রকাশ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।

এক শোকবার্তায় তাঁরা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই শোকাবহ ক্ষতিতে সংযুক্ত আরব আমিরাত সরকার ও জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি ধৈর্য ও সান্ত্বনা দানের জন্য দোয়া করেন। একইসঙ্গে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান।

এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, উপ-প্রধানমন্ত্রী ও প্রেসিডেনশিয়াল কোর্টের মন্ত্রী শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

এদিকে, পৃথক এক শোকবার্তায় সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে সমবেদনা জানানো হয়। শোকবার্তায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংযুক্ত আরব আমিরাতের গভীর সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করা হয়।

Related Posts

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি বুধবার (১১ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম,…

Mar 12, 2026
মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

বিজনেস ডেস্কঃ এনআরবি ব্যাংক পিএলসি-কে প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স প্রদান করেছে মাস্টারকার্ড। এর ফলে ব্যাংকটি বাংলাদেশে মাস্টারকার্ড ব্র্যান্ডের ক্রেডিট…

Mar 12, 2026
Scroll to Top