বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশে অবস্থিত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধিদল।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর, ২০২৫) এক শোকবার্তায় ইউরোপীয় ইউনিয়ন জানায়, বেগম খালেদা জিয়ার প্রয়াণে তারা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। শোকবার্তায় বলা হয়, “We extend our deepest condolences to the people of Bangladesh on the passing of Begum Khaleda Zia.”
ইইউর পক্ষ থেকে আরও বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম, যার নেতৃত্ব ও অবদান দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা রেখেছে।




