March 11, 2026

  • Home
  • All
  • বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেপালের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
Image

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেপালের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি।

এক শোকবার্তায় নেপালের প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। নেপাল সরকার ও জনগণের পক্ষ থেকে আমি তার পরিবার, স্বজন এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

শোকবার্তায় তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া আজীবন জনসেবার এক গৌরবোজ্জ্বল উত্তরাধিকার রেখে গেছেন। তার দৃঢ় ও দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি ঐতিহাসিক অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

নেপালের প্রধানমন্ত্রী বলেন, নেপালের একজন প্রকৃত বন্ধু হিসেবে বেগম খালেদা জিয়া নেপাল–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও সুদৃঢ় করেছে।

শোকবার্তার শেষে তিনি মরহুমার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।

Related Posts

দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় পাঠাতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় পাঠাতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ অগ্রাধিকার…

Mar 11, 2026
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্টঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

Mar 11, 2026
চীন-বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের আলোচনা অনুষ্ঠিত

চীন-বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের আলোচনা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু…

Mar 11, 2026
Scroll to Top