March 21, 2026

  • Home
  • All
  • ব্যাংককে বিটিএক্স ফোরাম ২০২৬ আয়োজন করলো বাংলাদেশ দূতাবাস
Image

ব্যাংককে বিটিএক্স ফোরাম ২০২৬ আয়োজন করলো বাংলাদেশ দূতাবাস

ডিপ্লোমেটিক ডেস্কঃ

ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিটিএক্স ফোরাম ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৬) ব্যাংককের ট্রু ডিজিটাল পার্কে আয়োজিত এ ফোরামে নীতিনির্ধারক, বিনিয়োগকারী, উদ্যোক্তা, তরুণ পেশাজীবী, প্রাতিষ্ঠানিক নেতৃত্ব এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ফোরামের মূল লক্ষ্য ছিল বাণিজ্য, প্রযুক্তি ও ট্যালেন্ট মবিলিটি খাতে সহযোগিতা জোরদার করা এবং উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি করা। আলোচনায় ডিজিটাল রূপান্তর, বিনিয়োগ সম্ভাবনা, স্টার্টআপ ইকোসিস্টেম, উদ্যোক্তা উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ বিনিময়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

Related Posts

ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশে আলজেরীয় দূতাবাস

ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশে আলজেরীয় দূতাবাস

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশে অবস্থিত আলজেরীয় দূতাবাস ১৯ মার্চ ২০২৬ তারিখে ঢাকার বারিধারায় তাদের প্রাঙ্গণে সসম্মানে আলজেরিয়ার বিজয় দিবস…

Mar 19, 2026
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: ড. খলিলুর রহমান

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: ড. খলিলুর রহমান

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি…

Mar 18, 2026
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ফ্রান্স

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ফ্রান্স

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে সোমবার (১৭ মার্চ ২০২৬) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে…

Mar 17, 2026
Scroll to Top