March 6, 2026

  • Home
  • All
  • ভারত বাংলাদেশের জন্য ব্যবসায়িক ভিসা ইস্যু করার কার্যক্রম পুনরায় শুরু করেছে: ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা
Image

ভারত বাংলাদেশের জন্য ব্যবসায়িক ভিসা ইস্যু করার কার্যক্রম পুনরায় শুরু করেছে: ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

ভারত বাংলাদেশিদের জন্য ব্যবসায়িক ভিসা (বিজনেস ভিসা) ইস্যু করার কার্যক্রম পুনরায় শুরু করেছে। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত নেটওয়ার্কিং ও জ্ঞান-বিনিময় অনুষ্ঠান ‘ফার্মা কানেক্ট’–এ এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উদ্যোক্তা ও উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা পেতে যেসব জটিলতার মুখোমুখি হতে হচ্ছে, তা দ্রুত সমাধানের আহ্বান জানান তারা। পাশাপাশি দু’দেশের মধ্যে সড়কপথে পণ্য পরিবহন আরও সহজ করার দাবি তুলে ধরেন উপস্থিত শিল্পোদ্যোক্তারা।

হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের উন্নয়নে দীর্ঘদিন ধরে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করছে। দুই দেশের ওষুধ শিল্পের মধ্যে শক্তিশালী পরিপূরক সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর সহযোগিতার সুযোগ তৈরি করবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি)–এর সভাপতি আবদুল মুকতাদির বলেন, গবেষণা ও উন্নয়ন (R&D), প্রযুক্তি স্থানান্তর এবং উদ্ভাবনভিত্তিক অংশীদারত্বে ভারত ও বাংলাদেশের মধ্যে বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি দুই দেশের শিল্প–অংশীদারদের এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top