March 6, 2026

  • Home
  • All
  • ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত হলো শ্রীলঙ্কা ট্যুরিজম রোডশো ও নেটওয়ার্কিং ইভনিং
Image

ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত হলো শ্রীলঙ্কা ট্যুরিজম রোডশো ও নেটওয়ার্কিং ইভনিং

দক্ষিণ ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত হলো “Sri Lanka Tourism Roadshow (B2B) & Networking Evening”—শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরো (SLTPB) ও শ্রীলঙ্কা কনভেনশন ব্যুরো (SLCB)-এর যৌথ আয়োজনে। সোমবার (৬ অক্টোবর, ২০২৫) অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি ছিল মাদুরাইয়ে শ্রীলঙ্কার প্রথম এ ধরনের রোডশো।

শ্রীলঙ্কা থেকে অংশ নেন ৩৯টি শীর্ষস্থানীয় ট্রাভেল ও ট্যুরিজম প্রতিষ্ঠান, যারা দেশটির লিজার ও MICE (Meetings, Incentives, Conferences, and Exhibitions) সেক্টরকে প্রতিনিধিত্ব করেন। তাদের সঙ্গে ছিলেন দেশটির প্রিমিয়ার হোটেল, রিসোর্ট, সার্ভিস প্রোভাইডার এবং জাতীয় বিমান সংস্থা SriLankan Airlines-এর প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩০ জনেরও বেশি ভারতীয় ট্রাভেল ট্রেড পেশাজীবী এবং ৩৮ জন গণমাধ্যমকর্মী। এই আয়োজনটি দুই দেশের পর্যটন শিল্পের পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক সম্পর্ক ও নতুন বিনিয়োগের সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

শ্রীলঙ্কার পর্যটনকে দক্ষিণ ভারতের বাজারে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করা এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ ও পর্যটন প্রবাহ বাড়ানোই ছিল এই রোডশো ও নেটওয়ার্কিং ইভনিংয়ের মূল লক্ষ্য।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top