March 5, 2026

  • Home
  • All
  • মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা প্রদানের জন্য যুক্তরাজ্যের জরুরি চিকিৎসা দল বাংলাদেশে
Image

মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা প্রদানের জন্য যুক্তরাজ্যের জরুরি চিকিৎসা দল বাংলাদেশে

২০২৫ সালের ২১ জুলাই মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য একটি বিশেষায়িত যুক্তরাজ্যের জরুরি চিকিৎসা দল (ইউকে ইএমটি) বাংলাদেশে পৌঁছেছে।

নয় সদস্যের এই চিকিৎসা দলে অত্যন্ত অভিজ্ঞ ক্লিনিক্যাল পেশাদার রয়েছেন, যার মধ্যে রয়েছে সংক্রামক রোগ বিশেষজ্ঞ, নিবিড় পরিচর্যা চিকিৎসক, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নার্স এবং পুনর্বাসন বিশেষজ্ঞ। আগামী তিন সপ্তাহ ধরে, তারা স্থানীয় চিকিৎসকদের সাথে কাজ করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের ক্রিটিক্যাল কেয়ার এবং পুনর্বাসন পরিষেবা প্রদান করবেন।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন: “এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাথে যুক্তরাজ্য একাত্মতা প্রকাশ করে এবং তাদের সহায়তা প্রদান করতে চায়।

“আমি নিশ্চিত যে যুক্তরাজ্যের চিকিৎসা দল কর্তৃক প্রদত্ত বিশেষায়িত চিকিৎসা আহত শিক্ষার্থীদের পুনরুদ্ধার এবং পুনর্বাসনকে ত্বরান্বিত করবে।”

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top