March 6, 2026

  • Home
  • All
  • মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Image

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার জনাব মঞ্জুরুল করিম খান চৌধুরী সম্প্রতি মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর ক্রেডেনশিয়াল কপিসমূহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

সাক্ষাৎকালে প্রোটোকল প্রধান হাইকমিশনারকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন।

এছাড়া হাইকমিশনার জনাব মঞ্জুরুল করিম খান চৌধুরী মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উইসমা পুত্রায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের আন্ডারসেক্রেটারির সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে দুই দেশের মধ্যে বিভিন্ন সমঝোতা স্মারকের (MoU) বাস্তবায়নের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই সময় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মিসেস মোছাম্মৎ শাহানারা মনিকা, কাউন্সেলর (রাজনৈতিক) ও হেড অব চ্যান্সারি মি. প্রণব কুমার ভট্টাচার্য, এবং থার্ড সেক্রেটারি (রাজনৈতিক) মি. মোহাম্মদ তানজিম হুসাইন উপস্থিত ছিলেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top