March 11, 2026

  • Home
  • All
  • মিয়ানমারস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন
Image

মিয়ানমারস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন

১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন, মিয়ানমারে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো: মনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প এর উপ-প্রকল্প পরিচালক লে: কর্ণেল মো: শামস আখতার, পিএসসি, ইঞ্জিনিয়ার্স ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ইসরাত জাহান। এছাড়া পাসপোর্ট কার্যক্রমের সাথে সম্পৃক্ত কর্মকর্তাবৃন্দ, দুতাবাসের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ এবং মিয়ানমারে বসবাসরত বাংলাদেশের নাগরিকগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প এর উপ-প্রকল্প পরিচালক লে: কর্ণেল মো: শামস আখতার, পিএসসি, ইঞ্জিনিয়ার্স তাঁর বক্তব্যে ই-পাসপোর্ট প্রকল্পের ওপর সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি ই-পাসপোর্টের প্রযুক্তি ও এর সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত মহান মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং ২০২৪-এর জুলাই-আগস্ট ছাত্রজনতার গনঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি মাননীয় প্রধান উপদেষ্টার দিক নির্দেশনায় প্রবাসীদের কাছে ই-পাসপোর্ট সেবা পৌঁছে দেওয়ায় পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তরের সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ই-পাসপোর্ট চালু হওয়ায় প্রবাসী বাংলাদেশীদের আধুনিক, নিরাপদ ও কার্যকর সেবা প্রদানের এক নতুন দিগন্ত উম্মোচন হয়েছে এবং প্রবাসী বাংলাদেশীদের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়াসমূহ সহজতর ও নিরাপদ হয়েছে। তিনি বাংলাদেশ দূতাবাস ইয়াঙ্গুনে ই-পাসপোর্ট কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/দপ্তরের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বাংলাদেশি কমিউনিটির সদস্যরা তাঁদের বক্তব্যে ই-পাসপোর্ট সেবা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং একই সঙ্গে তাঁরা বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান।

অত:পর প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন, মিয়ানমারে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন ঘোষনা করেন এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ই-পাসপোর্ট ডেলিভারি স্লিপ প্রদান করেন। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ দূতাবাসে স্থাপিত ই-পাসপোর্ট সিস্টেম পরিদর্শন করেন।

Related Posts

দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় পাঠাতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় পাঠাতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ অগ্রাধিকার…

Mar 11, 2026
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্টঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

Mar 11, 2026
চীন-বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের আলোচনা অনুষ্ঠিত

চীন-বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের আলোচনা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু…

Mar 11, 2026
Scroll to Top