March 6, 2026

  • Home
  • All
  • যুক্তরাষ্ট্রের ভুট্টা সাশ্রয়ী, প্রতিযোগিতামূলক দামে এবং সর্বোচ্চ মানসম্পন্ন: চার্জ দ্যা অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন
Image

যুক্তরাষ্ট্রের ভুট্টা সাশ্রয়ী, প্রতিযোগিতামূলক দামে এবং সর্বোচ্চ মানসম্পন্ন: চার্জ দ্যা অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসে নিযুক্ত চার্জ দ্যা অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেসি জ্যাকবসন এক গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে বাংলাদেশে ইউ.এস. গ্রেইনস কাউন্সিল (USGC)-কে স্বাগত জানিয়েছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভুট্টা এখন সাশ্রয়ী, প্রতিযোগিতামূলক দামে এবং সর্বোচ্চ মানসম্পন্ন হিসেবে বৈশ্বিক বাজারে উপলব্ধ।

২০২৫-২০২৬ সালে ১৪৫ মিলিয়ন টন ভুট্টা চুক্তিভিত্তিক নিম্ন মূল্যে ক্রয়ের জন্য উপলব্ধ থাকবে বলে তিনি জানান।

যুক্তরাষ্ট্রের ভুট্টা ব্যবহারে প্রাণিখাদ্যের পুষ্টিমান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, ফলে মাংস, ডিম ও দুগ্ধজাত পণ্যের গুণগত মানও বাড়ে। একই সঙ্গে উৎপাদনকারীদের লাভও বৃদ্ধি পায় বলে জানান তিনি।

বাংলাদেশে ক্রমবর্ধমান খাদ্য ও প্রাণিখাদ্য শিল্পের জন্য এটি হতে পারে এক উল্লেখযোগ্য সুযোগ। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মার্কিন ভুট্টার পুষ্টিগুণ ও নির্ভরযোগ্য সরবরাহব্যবস্থা থেকে উপকৃত হতে পারেন বলে মনে করছে ইউ.এস. গ্রেইনস কাউন্সিল।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top