April 11, 2026

  • Home
  • All
  • যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় যোগ দিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল
Image

যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় যোগ দিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্কঃ

যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে ইরানের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই আলোচনাকে যুদ্ধের সমাধান খোঁজার ক্ষেত্রে একটি নির্ধারক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। খবর বিবিসির।

এই আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনিও ইসলামাবাদে উদ্দেশে রওনা এসেছেন।

অন্যদিকে ইরান এই আলোচনার জন্য তাদের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ইসলামাবাদে পাঠিয়েছে। মোহাম্মদ বাকির কালিবাফের নেতৃত্বে ইরানি আলোচক দলটি পাকিস্তানের রাজধানীতে এসে পৌঁছায়।

নূর খান বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানি প্রতিনিধিদলকে স্বাগত জানান।

Related Posts

বাংলাদেশি রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত

বাংলাদেশি রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) বাংলাদেশি রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির…

Apr 11, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেল…

Apr 11, 2026
শিল্পমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন সৌদি আরবের রাষ্ট্রদূত

শিল্পমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন সৌদি আরবের রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্টঃ শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে বুধবার (৮ এপ্রিল, ২০২৬) ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত…

Apr 9, 2026
Scroll to Top