April 6, 2026

  • Home
  • All
  • যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে MV.MP ULTRAMAX 2 জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে
Image

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে MV.MP ULTRAMAX 2 জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে

ডেস্ক রিপোর্টঃ

মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (MOU) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর G to G-03-এর অধীনে আমেরিকা থেকে ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে MV.MP ULTRAMAX 2 জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে।

ইতোপূর্বে G to G-03 চুক্তির আওতায় প্রথম শিপমেন্টের মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন এবং দ্বিতীয় শিপমেন্টের মাধ্যমে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাহাজে রক্ষিত ৬১ হাজার মেট্রিক টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ মেট্রিক টন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

বাংলাদেশ ইতোমধ্যে সরকার-টু-সরকার (G to G) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। G to G-01 এবং G to G-02 চুক্তির আওতায় আমদানিকৃত সকল গম দেশে পৌঁছেছে।

এখানে উল্লেখ্য, G to G-01 মোতাবেক ২,৩৭,৮৪৫ মেট্রিক টন এবং G to G-02 মোতাবেক ২,৩০,০৩৯ মেট্রিক টন—মোট ৪,৬৭,৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে।

দেশে মোট গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন। চাহিদা পূরণের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।

Related Posts

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার

ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার (০৬…

Apr 6, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

ডেস্ক রিপোর্টঃ রবিবার (০৫ এপ্রিল ২০২৬) দুপুরে প্রধানমন্ত্রীর সচিবালয়ের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক…

Apr 6, 2026
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পর্যটন খাতের পারস্পরিক বিকাশে ফ্লাইট ভাড়া হ্রাস এবং ভিসা প্রক্রিয়া আরও সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের ট্যুর অপারেটররা

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পর্যটন খাতের পারস্পরিক বিকাশে ফ্লাইট ভাড়া হ্রাস এবং ভিসা প্রক্রিয়া আরও সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের ট্যুর অপারেটররা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পর্যটন খাতে সহযোগিতা জোরদার এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে একটি বিশেষ…

Apr 5, 2026
Scroll to Top