March 5, 2026

  • Home
  • All
  • রাঙ্গামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালের উদ্যোগে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান 
Image

রাঙ্গামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালের উদ্যোগে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান 

রাঙ্গামাটি প্রতিনিধিঃ

রাঙ্গামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের মাধ্যমে ৫ শতাধিক অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবারে (২১ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটির শহরের বিজন স্মরণি উত্তর কালিন্দিপুরে রাঙ্গামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প এর উদ্বোধন করেন অব. লে. কর্নেল কীর্তি রঞ্জন চাকমা।

এছাড়া রাঙ্গামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালে চিকিৎসা সেবা ক্যাম্পে থাকছে মাসব্যাপী সকল পরীক্ষায় ৩০% ছাড়।

ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালের চেয়ারম্যান ডাঃ বিজন চন্দ্র তালুকদার, ব্যবস্থাপনা পরিচালক মোঃ এমরান হোসাইন, ডি এম ডি মাহবুব ইলাহী, এছাড়া ফিনেন্স ডিরেক্টর নমজ্যোতি চাকমা, আমিনুল করিম, ডিরেক্টর জামশেদুল আজম সহ অন্যান্য ফিন্যান্স ডিরেক্টর ও ডাক্তারগণ উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালে চিকিৎসা সেবা প্রদান করবেন:- ডাঃ অর্পন দাশ (মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ), ডাঃ মোঃ আবু ফয়সাল (হৃদরোগ, মেডিসিন, বাতজ্বর, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ), ডাঃ বিজন চন্দ্র তালুকদার (মেডিসিন, গ্যাস্ট্রোলিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ),ডাঃ পম্পী চাকমা (শিশু রোগ বিশেষজ্ঞ),ডাঃ পুনম দে (প্রসূতি, শিশু ও স্ত্রীরোগ চিকিৎসক),ডাঃ পূর্ণা চাকমা (ওরাল এন্ড ডেন্টাল সার্জন)।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top